
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় চুরির ঘটনায় আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গার-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনা ঘটছে। গত দেড় মাসেই এ রকম ৯টি ঘটনা ঘটে। তবে এত দিন কাউকে আটক করতে পারেননি নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে আজকের পত্রিকায় ‘রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেট-সংলগ্ন স্থানে চুরির বিভিন্ন কেব্লসহ একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রাতে টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ করেন। এ সময় তাঁরা ওই ব্যক্তিদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার পর আনসার সদস্য সাদাম মোবাইল ফোনে আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের পাঁচজন সদস্য ও আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে ঘন জঙ্গলে তল্লাশি চলে। দীর্ঘ প্রচেষ্টার পর আজিজুর রহমানকে আটক করা হয়। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাঁকে জব্দ করা মালপত্রসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, আটক চোরকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ১০ হাজার ৬০০ পিস ইয়াবা। কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের পথে বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩২) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সচল রাখা এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
২২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর হালিশহরের রমনা আবাসিক এলাকায় সাংবাদিক এম এ হোসাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাঁর মানিব্যাগ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল
২২ মিনিট আগে