
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে তাঁরা নগরীর টাইগারপাস এলাকার ওই কনভেনশন হলে আসলে বৈষম্য বিরোধী একদল ছাত্র-জনতা তাঁদের ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাঁরা কনভেনশন হলের ভেতরে অবস্থান নেন। পরে থানা-পুলিশ আনোয়ারকে ও ডিবি পুলিশ সনিকে আটক করে নিয়ে যায়।
তবে সনিকে আটকের বিষয়ে কোনো তথ্য দেয়নি ডিবি পুলিশ। দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গলিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব।
৫ মিনিট আগে
জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েক শ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৬ ঘণ্টা আগে