
চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় থাকা আমদানি করা ভোগ্যপণ্য, পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক এবং হিমায়িত পণ্যের কনটেইনারের জট তৈরি হয়েছে। দেশজুড়ে সাম্প্রতিক অস্থিতিশীলতার জেরে সবকিছু বন্ধ থাকায় এই পরিস্থিতি। সরকারে পালাবদল হওয়ার পর এখন আবার সচল হয়েছে বন্দর কার্যক্রম। ভিড়ছে জাহাজ। চাপ বাড়ছে মালামাল লোড-আনলোডের। এই অবস্থায় জায়গা সংকুলানের অভাবে বন্দরে জটে থাকা কনটেইনার দ্রুত খালাস নিতে আমদানিকারকদের তাগিদ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সুযোগও রাখা হয়েছে ছুটির দিনও পণ্যের ডেলিভারি নেওয়ার।
এ বিষয়ে ১২ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজার দপ্তর থেকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিজিএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে। যার অনুলিপি কাস্টমস কমিশনারসহ ২৬টি স্টেকহোল্ডারকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, বন্দরে ২৪ ঘণ্টা/৭ দিন কনটেইনার/কার্গো খালাস কার্যক্রম চলমান রয়েছে। ১২ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ৩৭ হাজার ৮৬৮ টিইইউস এফসিএল কনটেইনার এবং বিভিন্ন সিএফএস শেডসমূহে ১ হাজার ২২৬ টিইইউএস এলসিএল পণ্য স্থিত রয়েছে। এতে বন্দরে কনটেইনারের জট লেগেছে।
এর নিরসন ও পণ্যের সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রেখে দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ইয়ার্ড এবং সিএফএস শেডসমূহে রক্ষিত পণ্য চালানের ডেলিভারি বৃদ্ধি করা খুবই জরুরি।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে বন্দরে আটকে পড়া পণ্য খালাস নেওয়া সম্ভব হবে। এ জন্য সদস্যভুক্ত সবাইকে বিজিএমইএর পক্ষ থেকেও বলা হয়েছে।

কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
২৫ মিনিট আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েক দিনে ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনজন পুরুষ ও বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন...
৩ ঘণ্টা আগে