
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন উত্তর ঢেমশার বজল সওদাগর বাড়ি এলাকার আবদুল খালেকের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবারিক সূত্রে জানা যায়, ইসমাইল গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাড়িতে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘ইসমাইল হোসেন নিজ বাড়িতে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তিনি চার সন্তানের জনক। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে গেছে।’

সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতে ইমামের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
৪ মিনিট আগে
মাদারীপুর শহরের একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের তিনজনসহ ১৬ জন। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন। এ ঘটনায় দুজনকে দুপুরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
৩৪ মিনিট আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা আবু হানিফ গাজী হত্যার আট মাস পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দীর্ঘ সময়েও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিচার পাওয়া নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন...
১ ঘণ্টা আগে