
বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ তৈরি হতো না। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেকে উৎসর্গ করেছেন। গতকাল শুক্রবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব।
এম এ মোতালেব বলেন, বঙ্গবন্ধু জীবনব্যাপী একটিই সাধনা করেছেন, বাঙালির মুক্তির জন্য নিজকে উৎসর্গ করা। ধাপে ধাপে প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির জন্য নিজেকে উৎসর্গ করেছেন তিনি। প্রতিটি আন্দোলনে তিনিই নেতৃত্ব দিয়েছেন। জাতীয় মুক্তিসংগ্রামের ঐতিহাসিক এই পর্বগুলো সংঘটনে তাঁকে জীবনের ১৩টি বছর কারান্তরালে কাটাতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে এম এ মোতালেব আরও বলেন, বঙ্গবন্ধু জীবনের প্রতিটি ধাপেই বাঙালির সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। তাঁর ডাকে পাকিস্তানের শোষকগোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এ দেশের কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত প্রমুখ।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
২ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে