
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলী মোনপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাসদস্য মো. তরিকুজ্জামান খান গুলিবিদ্ধ হন। একই অভিযানে ইউপিডিএফের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এক বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রাঙামাটি সদর জোনের সেনা সূত্র জানায়, রাঙামাটি সদর জোন ৬০ ইবির ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল আজ মঙ্গলবার ভোরে ফুরোমোন বেল্টের জীবতলী মোনপাড়া এলাকায় অভিযানে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফ প্রসীতের সশস্ত্র সদস্যরা। পাল্টা গুলি ছোড়েন সেনাসদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর সৈনিক মো. তরিকুজ্জামান খান হাতের আঙুলে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়। গোলাগুলি শেষে সেনাসদস্যরা তিন ইউপিডিএফ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি এসএমজি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মনসুখ চাকমা, সিন্ধু মনি চাকমা ও অন্তর চাকমা।
অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন, একটি এসএমজির রিসিভার কভার, একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং, ৪৭টি গুলি, ৫২টি খালি খোসা,৪টি মোবাইল ফোন ও ২টি আইডি কার্ড।

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
৫ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
৯ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে