
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে চন্দনাইশ পৌরসভার জোয়ারা বদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত এলাকায় হানা দেয়। তারা কয়েকটি বাড়ির গোয়ালঘরে ঢুকে গরু লুট করার চেষ্টা করে। এ সময় চন্দন দের গোয়ালঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে ডাকাতেরা তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহেদ বলেন, চন্দন দের গোয়ালঘরে তিনটি গরু ছিল। ডাকাতেরা একটি গরু নিয়ে যায়। পাশাপাশি পাশের আরেকটি গোয়ালঘর থেকেও দুটি গরু লুট করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত চন্দন দে ও পাশের বাসিন্দা নিতাই দের বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতের দল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে