
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম (২০), একই এলাকার আমান উল্লাহর ছেলে নুরুল হক (২২), অছিউর রহমানের ছেলে রমজান আলী (২৪) এবং মো. ইসহাকের ছেলে রুবেল (২০)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল আবছারের ছেলে শাহীন উদ্দিন (১৯) এবং দুদু মিয়ার ছেলে মনি আলম (১৯)। তাঁদের প্রত্যককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের মো. নুরুল আনোয়ারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন ফয়সাল এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ করতেন। এতে মাদক কারবারিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮টার দিকে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে জিয়া উদ্দিন ফয়সালের ওপর সশস্ত্র হামলা করে। এ হামলায় জিয়া উদ্দিন ফয়সাল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিয়া উদ্দিন ফয়সালের বাবা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা তদন্তের পর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ‘রাষ্ট্রপক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিজ্ঞ বিচারক মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে