
চট্টগ্রাম নগরীর হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে কোম্পানির মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহম্মদ বলেন, দুর্ঘটনার কারণগুলো খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া ঘটনার তদন্তে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠনের কথা জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ভোরে নগরীর হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী, শিশুসহ নয়জন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. সাখাওয়াত হোসেন (৪৬), তাঁর স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০), ছেলে শাওন (১৬) ও মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০) এবং সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০), তাঁর স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫), মেয়ে আয়েশা (৪) ও ছেলে ফারহান আহমেদ আনাস (৬) এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন (৩০)।
আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এর মধ্যে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সামির আহমেদ সুমন মারা যান, একই দিন সকালে মারা যায় শাওন (১৬)। সোমবার মারা যান শাওনের মা নুরজাহান আক্তার রানী। এ নিয়ে তিনজনের মৃত্যুর কথা জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
বর্তমানে মো. সাখাওয়াত হোসেন ১০০ শতাংশ, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, আশুরা আক্তার পাখি ১০০ শতাংশ, আয়েশা ৪৫ শতাংশ, ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ ও শিপন ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থা এখনো আশঙ্কাজনক।
দগ্ধ সাখাওয়াতের চাচাতো ভাই মো. মিলন জানান, তাঁদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বাগমারা গ্রামে। সাখাওয়াত হোসেন হালিশহরে মোটর পার্টসের ব্যবসা করেন। পর্তুগালপ্রবাসী ভাই সুমন চলতি মাসের ৪ তারিখে দেশে আসেন। ১৮ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সুমন পরিবার নিয়ে চট্টগ্রামে সাখাওয়াতের বাসায় আসেন। আরেক ছোট ভাই শিপন হালিশহরেরই বাসিন্দা।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ঘরে জমে যাওয়া গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে।

রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে ঘটনার এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। সে খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের কর্মচারী।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী ওএমএস কার্ডধারী আ.লীগের লোকদের কাছ থেকে টাকা, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়া নির্দেশ দেওয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ২৫ বছরের এক বাক্প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ গ্রামের মো. রাকিব (৩০), ওই গ্রামের মো. জুয়েল (৩৫) এবং একই...
১ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
১ ঘণ্টা আগে