
একদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।
কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জানান, এই কেন্দ্রের সব কটি ইউনিট একযোগে সচল থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু পানিস্বল্পতার কারণে বুধবার সকাল ৯টা পর্যন্ত পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিট দিয়ে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।
ব্যবস্থাপক মাহমুদ হাসান আরও জানান, বর্তমানে লেকে পানির স্তর রয়েছে ৭৭ দশমিক ৬১ মিন সি লেভেল (এমএসএল)। অথচ রুল কার্ভ অনুযায়ী এই সময়টায় পানির স্তর থাকা উচিত ৭৯ দশমিক ৫৩ এমএসএল। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে সামনের দিনে বৃষ্টি হলে লেকে পানির পরিমাণ বাড়লে উৎপাদনও স্বাভাবিক হতে পারে।
এদিকে কাপ্তাই লেকে পানির স্তর কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, ভোগান্তিতে পড়ছে লেকনির্ভর মানুষজনও; বিশেষ করে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লেকের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি লেকের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতাসংকট।

খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
২ মিনিট আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
৮ মিনিট আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দেড় টন কয়লা, ৩০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে