
চট্টগ্রাম নগরের বারেক বিল্ডিং এলাকায় ফ্লাইওভারের ওপর কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার আগে ডবলমুরিং থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৩ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় তরুণ আহাদ ও আমিদ জানান, আগ্রাবাদের বারেক বিল্ডিং-সংলগ্ন ফ্লাইওভারের ওপর একটি কাটা ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি ধরতে গিয়ে কিশোরটি হঠাৎ চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সামনে পড়ে যায়। অটোরিকশার ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর....
১ সেকেন্ড আগে
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলাই বিকল্প বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা জরুরি। আজ শুক্রবার বিকেলে...
৬ মিনিট আগে
সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করার পর সিজিএস থেকে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। পরে তাঁকে থাইল্যান্ডের একজন প্রতিনিধির সঙ্গে একটি স্টুডিও আলোচনায় অংশ নেওয়ার জন্য ই-মেইল করা হয়। সে অনুযায়ী ১ অক্টোবর তিনি ভারতের হায়দ্রাবাদ থেকে ঢাকায় ফেরেন। তবে ২ অক্টোবর সন্ধ্যায় জিল্লুর রহমান....
১৪ মিনিট আগে
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিবাহ করছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাকিব মিয়া নামের এক যুবক। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ব্যতিক্রমী এই....
২১ মিনিট আগে