
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
শহীদুল্লাহ কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের সদস্য মো. সাইদুল হকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত হানিফ মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে শহীদুল্লাহ দাবি করেন, হানিফ তাঁর ভায়রা। তাঁদের পারিবারিক সম্পত্তির পাশে একসময় হানিফের শ্বশুরের সম্পত্তি ছিল। ২০০৪ সালে হানিফের স্ত্রী রাশেদা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা ওই সম্পত্তি জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এরপর থেকে জসিম জমিটি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
শহীদুল্লাহর অভিযোগ, জমি বিক্রির পরও ২০২৫ সালের ১ নভেম্বর রাশেদা আক্তার ও তাঁর ভাই মোস্তফার নামে ওই জমির খতিয়ান সৃজন করা হয়। পরে হানিফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি নামজারি করেন এবং নির্ধারিত সীমানার বাইরে গিয়ে তাঁদের ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখল করে নেন।
তিনি আরও বলেন, জমি দখলের অভিযোগে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ বিষয়টি বৈঠকের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়। তবে ওই বৈঠকে হানিফ পুলিশের দেওয়া নির্দেশনা না মেনে চলে যান বলে দাবি করেন শহীদুল্লাহ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হানিফ। তিনি বলেন, ‘শহীদুল্লাহদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। প্রায় তিন বছর আগে আমি ওই জায়গায় মাটি ভরাট করেছি। শহীদুল্লাহদের জায়গা কোথায়, সেটিও তাঁরা নিজেরা জানেন না। আমার বিরুদ্ধে এসব অভিযোগ অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২৮ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
১ ঘণ্টা আগে