
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করা দুই যুবককে শনাক্তের পর তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশ এখনই তাঁদের নাম-পরিচয় প্রকাশ করছে না।
দলীয় সূত্রে জানা গেছে, অস্ত্র হাতে থাকা ওই দুই যুবক হলেন মো. সিরাজ ও মো. সাদেক। এর মধ্যে সাদেক সীতাকুণ্ড এলাকার ও সিরাজ মিরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা দুজনই বিএনপি নেতা আসলাম চৌধুরীর একনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া দু-তিনজন অস্ত্রধারীকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের স্বার্থে এখন তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না।’ এসপি বলেন, অস্ত্রধারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় দলটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
৪ মিনিট আগে
মামলায় বলা হয়েছে, কলেজের কৃষিশিক্ষা বিষয়ের প্রভাষক মো. কামাল হোসেন ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রভাষক পদে যোগ দেন এবং ২০১৫ সালের ১ জুলাই এমপিওভুক্ত হন। যোগদানের তারিখ ও এমপিওভুক্তিসহ চাকরির বিভিন্ন বিষয় বিবেচনায় বাদী জ্যেষ্ঠ হলেও তাঁকে বাদ দিয়ে অপেক্ষাকৃত কনিষ্ঠ শিক্ষক মো. কামাল হোসেনকে...
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।
১ ঘণ্টা আগে
চিঠিতে এমপি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবিদ্বারের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদন পর্যালোচনায় তিনি দাবি করেন, উপজেলার কোনো বেসরকারি হাসপাতালই সরকার নির্ধারিত বাধ্যতামূলক
২ ঘণ্টা আগে