
কুমিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালে মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়।
আজ বুধবার বাদ জোহর দেবিদ্বার পৌর এলাকার বারেরা মোল্লা বাড়ির মরহুম হারুনুর রশিদের ছেলে বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল মোল্লার জানাজার নামাজে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে এই মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। দেবিদ্বার থানার উপপরিদর্শক অজয় চক্রবর্তীর নেতৃত্বে রাষ্ট্রীয় এই সালাম গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।
পুলিশের পক্ষ থেকে আটক অভিযুক্ত মোবাইল চোরদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার দুলাল দেবনাথের ছেলে রতন চন্দ্র দেবনাথ (৪০) এবং শনিরআখড়া এলাকার আতিক মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫২)।
পুলিশ জানায়, এই চোর চক্র মূলত অত্যন্ত সুকৌশলী ও পেশাদার। তারা দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত, সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের মৃত্যুর পর তাঁদের জানাজার খোঁজ-খবর রাখেন। এরপর মুসল্লি সেজে সুদূর এলাকায় গিয়ে জানাজায় অংশ নিয়ে ভিড় এবং আবেগঘন পরিবেশের সুযোগ নিয়ে মোবাইল চুরি করে পালিয়ে যেতেন। আজ দেবীদ্বারে জানাজা নামাজ চলাকালে সাধারণ মানুষ তাঁদের হাতেনাতে ধরে ফেলেন।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা আউয়াল মোল্লার জানাজা চলাকালে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে নিহতের ছেলের একটি আইফোনসহ ৩টি আইফোন চুরি হয়েছে। দুজনকে আটক করা হয়েছে, এদের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক অজয় চক্রবর্তী জানান, দুই চোরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালে ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন এবং দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা থানা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে