
প্রখ্যাত চক্ষুচিকিৎসক ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে দ্বিতীয় জানাজা এবং একই দিন বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়ায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
রবিউল হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জে বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী এলাকায় গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ইয়াবা সেবনের এক মিনিটের এই ভিডিও নিয়ে দলীয় নেতা-কর্মী ও এলাকার মানুষ বিব্রত। জহুরুল ইসলাম উপজেলার ভুতবাড়ি গ্রামের বাসিন্দা ও ভান্ডারবাড়ি...
১১ মিনিট আগে
ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টার বাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে এক প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী নারীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এর আগে ওই নারীর টাকা রেখে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...
২৩ মিনিট আগে