
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দফা মানববন্ধন করেন। এরপর শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোট তৃতীয় দফা মানববন্ধন করে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয় দফা মানববন্ধন চলছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা।’
এ সময় শাখা ছাত্র ফ্রন্টের সদস্য শাহানাজ মুন্নি বলেন, ‘আমরা যে একুশ শ একর নিয়ে গর্ব করি, সেই একুশ শ একরের গর্ব আজ কোথায় গেল? আমাদের গর্বের একুশ শ একরে যদি প্রশাসন আমাদের নিরাপত্তা বিধান করতে না পারে, তাহলে এই একুশ শ একর নিয়ে গর্ব আমরা কেন করব?’
রসায়ন বিভাগের ছাত্রী সাজিয়া আহমেদ বলেন, ‘যে ঘটনার বিচার চার ঘণ্টার মধ্যে হওয়ার কথা ছিল, সেই ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রশাসন কিছুই করতে পারেনি। ক্যাম্পাসকে আমরা আমাদের বাড়ির মতো মনে করি। এখানে প্রশাসন আমাদের অভিভাবক। আমাদের বাড়িতে অভিভাবকেরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ রকম অভিভাবক থেকেই বা কী লাভ?’

র্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। এর মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ আজ মঙ্গলবার এ তথ্য স্বীকার...
৫ মিনিট আগে
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার নিন্দা জানিয়েছে শরীয়তপুর প্রেসক্লাব।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গুদামে অবৈধভাবে সার মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের গৃহীত কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করে সরকারি বরাদ্দের চাল-গম আত্মসাত করা হয়েছে।
৩৩ মিনিট আগে