
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এর পাশাপাশি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন তাঁরা।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলে দলে অংশ নিয়ে স্বাক্ষর করছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর বিনা নোটিশে অধ্যাপক আবু সাদাত সায়েম স্যারকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই আমরা বিক্ষোভ মিছিল করি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘চুয়েটে কমপ্লিট শাটডাউন চলছে। আন্দোলনের দ্বিতীয় দিনে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
শিক্ষার্থীরা জানান, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়।
ওই সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার রাত থেকেই বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরদিন দিনভর বিক্ষোভ ও আন্দোলনের পর শিক্ষার্থীরা চুয়েটে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পর পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীপ্রতি ৫০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসগুলোতে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি।
১ সেকেন্ড আগে
রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি।
৪ মিনিট আগে
বাসে অচেতন অবস্থায় পড়ে থাকার পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল হামিদ (৪৬) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের ইনফেকশন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। পুলিশের ধারণা, বাসে তাঁকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে।
৭ মিনিট আগে
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে সামিহা আফরিন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবারের সদস্যরা।
১৭ মিনিট আগে