Ajker Patrika

রাজশাহীতে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫২
রাজশাহীতে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার
উদ্ধার করা ককটেল ও পেট্রল বোমা। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার তালপুকুরিয়া এলাকায় আমবাগান থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-৫ এর রাজশাহীর সিপিএসসি কোম্পানির একটি দল এ অভিযান চালায়।

দুপুরে এসআরবি-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে এসআরবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পান। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি চালানো হয়। তখন ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং চারটি পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত