সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নির্দেশেই তাঁর স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করেছিল মুসা। মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলা আজ শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমনটি বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, বাবুল আক্তারের নির্দেশেই মুসা মিতুকে খুন করেছিল বলে ভোলা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খুনের মিশন সফল করতে কি কি করতে হবে সেই ব্যাপারেও বাবুল মুসাকে শিখিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন ভোলা।
এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোল থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে আসামি ভোলার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।
২০১৬ সালে ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
জানা যায়, ২০১৬ সালে ২৮ জুন মিতু খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম তৎকালীন গোয়েন্দা পুলিশে অতিরিক্ত উপকমিশনারের দায়িত্ব পালন করে আসা বাবুল আক্তারের ‘সোর্স হিসেবে পরিচিত এহতেশামুল হক ভোলা। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পয়েন্ট ৩২ বোরের পিস্তলটি। যা মিতু হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ভোলার বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা করা হয়েছিল। এরপর প্রায় সাড়ে তিন বছর কারাভোগের পর ২০১৯ সালে ডিসেম্বরে জামিনে মুক্তি পান ভোলা। গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্ট জামিনের মেয়াদ শেষে আসামিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। গত ১১ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আসামি ভোলা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ সময় আদালত মামলার মূল নথি তলব করে পরবর্তী ধার্য তারিখে শুনানির জন্য রেখে দেন। পরে আদালত আসামি ভোলার অনুপস্থিতিতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জে এম জাহিদ হোসেন বলেছেন, টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না। কেউ সংকটে পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৪০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীতে যাবে।
১ ঘণ্টা আগে
রাত পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।
২ ঘণ্টা আগে
জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া ঘর থেকে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগে