
রাঙামাটির কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমা অতিক্রম করায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
আজ রোববার সকাল ৮টায় ১৬টি জলকপাট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের।
প্রকৌশলী আব্দুজ্জাহের বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি গত কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছিল। গতকাল শনিবার রাতে লেকের পানি ১০৮ ফুট মিন সি লেভেল অতিক্রম করে। রোববার সকালে কাপ্তাই লেকের পানির লেভেল ১০৮.৩২ ফুট মিন সি লেভেল হওয়ায় অর্থাৎ বিপৎসীমার অতিক্রম করায় লেক ব্যবস্থাপনা কমিটির পরামর্শে আমরা সকাল ৮ টায় কাপ্তাই স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে ১৬টি গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।’
কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড আরও ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। এদিকে আজ রোববার সকালে কপাবিকের ৫টি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২২ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৭ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে