করোনার সংক্রমণ রোধে দেশে চলছে সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনে দোকান-মার্কেট বন্ধ থাকলেও কৌশলে চলছে বেচাকেনা। নানান অজুহাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই লকডাউন মানছেন না।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের নাসিরাবাদ গার্লস স্কুল এলাকার শাহী জামে মসজিদ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, নুরী হার্ডওয়ার দোকানের সামনে দাঁড়িয়ে অস্থির চোখে এদিক–সেদিক নজর রাখছে এক কিশোর। কাছে যেতেই বোঝা গেল আসল ঘটনা। শাটারের ফাঁকা দিয়ে দোকানের ভেতরে চলছে কৌশলে বেচাকেনা। বাইরে অবস্থান করছে ক্রেতা আর ভেতরে দোকানের মালিক। তিনিই গোপনে ক্রেতাদের পণ্য এনে দিচ্ছেন। কর্মচারী কিশোর রয়েছে পাহারাদারের ভূমিকায়।
দোকানের মালিক বলেন, `সংসার চালানোর জন্য কিছু উপার্জনের ব্যবস্থা করতেই লকডাউনে দোকান খোলা রাখতে বাধ্য হয়েছি। গত দুইদিন ধরে দোকানের সামনে কর্মচারীকে পাহারায় রেখে বেচাকেনা করছি।'
পাহারাদারের ভূমিকায় থাকা সেই কিশোর বলেন, `আতঙ্কে থাকি, কখন প্রশাসনের লোকজন আসে, কখন দৌড়ে পালাতে হয়।'
নগরীর মির্জাপুলের শুলকবহর রোডে পেটের দায়ে লকডাউন উপেক্ষা করে টংদোকান খোলেন জলিল মিয়া। জানতে চাইলে জলিল মিয়া বলেন, দোকান চালু রাখতে পারলেই বাসায় সবাই পেট ভরে কিছু খেতে পারে। এই বিকেল সময়টা একটু নিরাপদ। এখন এদিকে পুলিশ আসার কথা না। তাই এই সুযোগে কিছু টাকা কামিয়ে নিচ্ছি।
নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে গিয়ে দেখা যায়, বাড়ির নিচে দল বেঁধে হাঁটছে শিশুরা। তাঁরা সাইকেল চালাচ্ছে। কেউবা মেতেছে আড্ডায়।
রাস্তায় হাঁটতে বের হওয়া এক গৃহিণী বলেন, `আমরা তো মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই বের হয়েছি। তাও মাত্র দশ মিনিটের জন্য। অন্য সময় আমরা নিয়মিত এক ঘণ্টা করে হাঁটি।'
কিছুটা সামনে এগিয়ে যেতে মির্জাপুলের সড়কে দেখা যায় দল বেঁধে আড্ডা দিচ্ছেন একদল যুবক। তাঁদের জিজ্ঞাসা করতেই বলেন, `সারা দিন বের হইনি। তাই একটু হাঁটতে বেরিয়েছি। পুলিশ আসার আগেই সরে পড়ব।'
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিধিনিষেধ না মানার বিষয়ে নগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর মাহমুদ বলেন, `এভাবে দোকান খোলা রেখে নয়তো লুকোচুরি করে ব্যবসা চালানোর খবর পেয়ে প্রথমে আমরা সাবধান করছি। পরে এর পুনরাবৃত্তি হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।'
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম বলেন, `আমরা গলিগুলোতেও অভিযান জোরদার করেছি। গোপনে যাঁরা দোকান খোলা রাখছেন, তাঁদের আইনের আওতায় আনছি। শুক্রবারের অভিযানে এমন ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।'

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৬ মিনিট আগে