Ajker Patrika

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ৪৬
সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশি যুবক আবু বকর সিদ্দিকের (২৪) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সৌদি আরবের স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার বাসিন্দা।

আবু বকর সিদ্দিক সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

আবু বকর সিদ্দিকের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে যান আবু বকর সিদ্দিক। সেখানে মদিনার আল-উলা এলাকার একটি খেজুরবাগানে কাজ করতেন তিনি।

মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, গতকাল রাতে সৌদি আরবে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে আবু বকর সিদ্দিকের মৃত্যুর খবর পান তাঁরা।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী জানান, গতকাল বিকেলের দিকে মদিনার আল-উলা এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় বলে তিনি শুনেছেন। ওই সময় একটি খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই আবু বকর সিদ্দিক মারা যান।

আবদুল কাদের চৌধুরী বলেন, তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত