রাঙামাটির বিভিন্ন বিহারে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার শহরের রাজবন বিহারের সর্গ ঘরে তাবতিংস পূজা করা হয়। এরপর বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি, হাজার প্রদীপসহ নানান দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের। উপস্থিত ছিলেন–রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ফরহাদ হোসেন প্রমুখ।
এ দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিটি বিহারে পুলিশের নিরাপত্তা জোরদার ছিল।

পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
১৮ মিনিট আগে
একটি পিকআপ ভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।
২৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় cআদালতের অভিযানে তাঁকে এ জরিমানা করা হয়।
৩৭ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) দিতে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মাস্টারের (৮৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে