ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের একটি বাসার শৌচাগার থেকে আব্দুল মান্নান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, মান্নানকে হত্যার পর মরদেহ শৌচাগারের ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল মান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেরামত উল্লাহর ছেলে। তিনি চাকরির জন্য বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
এ ঘটনায় প্রাথমিক তদন্ত করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল-আমিন। তিনি বলেন, দত্তপাড়া গ্রামের ওবায়দুল্লাহর বাড়িতে ফাহিম নামে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাড়া থাকতেন। নিহত মান্নান তাঁর পরিচিত অথবা বন্ধু। ফাহিমের কথায় কয়েক দিন আগে মান্নান তাঁর বাসায় আসেন।
তিনি আরও বলেন, গত সোমবার সন্ধ্যায় কয়েকজন যুবক ওই বাসায় আসেন। তাঁরাও সম্ভবত মান্নানের পরিচিত। ওই রাতে তাঁরা চলেও যান। এর আগে কোনো একসময় মান্নান খুন হন। কারণ, তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে ফাহিম পলাতক রয়েছেন। তাঁকে আটক করার পর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।
এসআই আল-আমিন বলেন, ফাহিমের কক্ষ থেকে মাদক সেবনের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কিছু একটা হয়ে থাকতে পারে। যার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। হত্যার ঘটনায় মামলা দায়ের ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
১৬ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
২৪ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে।
২৬ মিনিট আগে