
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মাহফুজা জেরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহফুজা জেরিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটারের ১ শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই-বাছাই করেছি। এর মধ্যে তিনজন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং বাকি একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আপিলের সুযোগ রয়েছে। আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে আপিল করব। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাব বলে আমরা আশাবাদী।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে