
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্র-জনতা। রোববার দুপুরে উপজেলার পরিষদ ভবনের সামনে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দীন সবুজ, কর্ণফুলী উপজেলা কৃষকদলের সদস্যসচিব বাহারুল বাহার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল বাহারসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হয়। এটি প্রকাশ হওয়ার পরই তাঁকে অপসারণের দাবিতে ৬ জুন বিকেলে শিকলবাহা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন এবং বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে কাঁটা ঝুলিয়ে দেয়। এরপর দুই মাস ধরে শিকলবাহা ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম এলাকার দরিদ্রদের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্ম করেছেন। আওয়ামী দোসর হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে টাকার বিনিময়ে প্যানেল চেয়ারম্যান করেছেন বলেও দাবি করেন তাঁরা। দ্রুত অপসারণ না করলে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৩ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৩ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৩ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৩ ঘণ্টা আগে