
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করায় জব্দ ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটে এই অভিযানের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ড ভাটিয়ারির কন্টিনজেন্ট কমান্ডার বাকী বিল্লাহ, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রমুখ।
জাল জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছ এবং চিংড়ি ও কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।’
কামাল উদ্দিন বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলে মাছ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ দুপুরে কুমিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার চরঘেরা জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল সাগরপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে