
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনিরা উপজেলার পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।
মনিরার বাবা নুরুন্নবী জানান, রোববার রাত থেকে তাঁর মেয়ে তীব্র জ্বরে আক্রান্ত হয়। মঙ্গলবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। সেদিনই চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এর আগে, মঙ্গলবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাফসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘মনিরাসহ গত তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’

গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জরুরি সাধারণ সভায় প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা।
১ মিনিট আগে
কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও দেবে গেছে সড়ক। রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর উপজেলায় প্রবেশ করা সড়কটির বিভিন্ন অংশে সংস্কারের পরও বারবার খানাখন্দের সৃষ্টি হতো।
৪২ মিনিট আগে
সুনামগঞ্জে বজ্রপাতে শিপু মিয়া (২৭) নামে এক নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ।
১ ঘণ্টা আগে
সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য সামনে আসে। এ কারণে প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
১ ঘণ্টা আগে