
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫১ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘BG-148’ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ওই ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
এ সময় তাঁদের কাছ থেকে ৭৮২ কার্টন ইজি ব্র্যান্ডের অবৈধ সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা সর্বমোট ১ হাজার ৮০২ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনগুলোর দাম প্রায় ১৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের মোট বাজারমূল্য ৫১ লাখ চার হাজার টাকা।
অনুমোদিত সীমার অতিরিক্ত ও অবৈধভাবে এসব পণ্য বহনে জড়িত থাকার অভিযোগে তিন যাত্রীকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন ফেনীর ছাগলনাইয়ার অধিবাসী মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদরের বাসিন্দা নুরুল আলম রিয়াদ।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, জব্দ করা পণ্যের চালানটি ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। আটক তিন যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও কাস্টমস ইন্টেলিজেন্স শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
২ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১৭ মিনিট আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন...
৩৬ মিনিট আগে