
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী। তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল ইসলামের রুকনিয়াত বাতিল করা হয়েছে।
ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলাম নিজ বসতবাড়িতে ১৮ বস্তা ইউরিয়া সার মজুত রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জামায়াতে ইসলামীর আমির মাওলানা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় এক জরুরি বৈঠকে তাঁর রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমির আরও বলেন, সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মনিরুল ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামীর আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এখন থেকে তাঁর ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম বা কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযানে মনিরুল ইসলামের বসতবাড়ি থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা, অর্থাৎ ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
২৯ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৪১ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। এ সময় কারখানার ভেতর ও ছাদে আটকে পড়া ৬৯ জনকেই উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে