
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজার থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৬৬০টি ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে থানার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার-সংলগ্ন সড়ক থেকে নাজমুলকে আটক করা হয়।
শনিবার (২৩ মে) সকালে র্যাব-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন সেই কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাঁ পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।
অভিযান শেষে আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১৩ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৭ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে