
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনকে (৩২) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল ওই এলাকার বজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে মদন, মালিথা, মিস্ত্রি ও কাদানী বংশের কয়েকজন কর্নেল নামে এক ব্যক্তির বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ চলাকালে চার বংশের পক্ষে থাকা বকুল হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় সুমন (৩৬) আহত হন। এ ছাড়া প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে কর্নেলের মা সারবানু (৬২) আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১০ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
১৩ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
১৩ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১৪ মিনিট আগে