মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগানে বজ্রপাতে আহত হওয়ার ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। আহত ব্যক্তিদের মধ্য রুজিনা নাহারের অবস্থা গুরুতর থাকায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কমলগঞ্জের কুরমা চা-বাগানে শ্রমিকেরা কাজ করার সময় বজ্রপাতে পাঁচ নারী শ্রমিক আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আম ও কোরবানির পশু পরিবহনে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও ক্যাটল স্পেশাল ট্রেন চলবে না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক লোকসান এবং প্রত্যাশিত মালামাল পরিবহন না হওয়ায় এ দুই বিশেষ ট্রেন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবসার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কোর্ট স্টেশনে পৌঁছালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করে
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজার থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৬৬০টি ইয়াবা জব্দ করেছে র্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় খোবাইব নামের ২০ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া। এই মামলার শুনানিতে খায়রুল হককে হুইলচেয়ারে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়...
১ ঘণ্টা আগে