
ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জড়িত আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা আলুসহ কাঁচা শাকসবজির ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুনতে হয় তাঁদের। অন্যদিকে অসাধু আড়তদারেরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন এসব পণ্য।
এ সময় অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছে না। মাঝেমধ্যে কিছু অভিযান চালালেও এ সিন্ডিকেটের কিছুই করতে পারছে না সরকার।
দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ ঘণ্টা আগে