
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে একটি পোলট্রি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামের একটি পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে। ফার্মের মালিকদের দাবি, তাঁদের জিম্মি করে মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ অর্থ, এটিএম কার্ড নিয়ে গেছে ডাকাতেরা। তারা বিকাশ, নগদ ও রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।
জানা গেছে, গতকাল আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দল নিজেদের মিরসরাই থানার পুলিশ সদস্য পরিচয় দিয়ে ফার্মের দরজা খুলতে বলে। পরে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পোলট্রি ফার্মের উদ্যোক্তা আরাফাতের জামান রাজু ও ফয়সাল খানকে জিম্মি করেন। এরপর ডাকাতেরা ফার্মে থাকা একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, নগদ অর্থ, ওয়াইফাই রাউটার, মোবাইল ফোনের চার্জার, ইয়ারপড, হেডফোন, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে।
ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা কেবল মালপত্র নিয়েই ক্ষান্ত হয়নি, মোবাইল ফোনের পিন নম্বর, বিভিন্ন অ্যাপের পাসওয়ার্ড এবং এটিএম কার্ডের গোপন তথ্য লিখে নিয়ে যায়। এর মধ্যে বিকাশ, নগদ ও রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ডও রয়েছে।
ভুক্তভোগী আরাফাতের জামান রাজু জানান, খবর পেয়ে মিরসরাই থানার এক উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে মৌখিক বয়ান গ্রহণ করেছেন। পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪০ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে