
নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬২ মণ ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে ডাক্তার বাজারে অভিযান চালিয়ে সড়কের ওপর রাখা অবস্থায় মাছগুলো জব্দ করে।
পরে আটক ব্যক্তিদের শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ৪/৫ ধারা মোতাবেক প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান থাকলেও তাৎক্ষণিকভাবে আসামিরা জরিমানার টাকা প্রদান করেন।
জব্দ জাটকা মাছগুলো শুক্রবার সকালে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পটুয়াখালীর বাউফলে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ভুয়া পরিচয় দিয়ে এক সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রহমান (৬১) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
১৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন রাস্তার পাশে, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সারি সারি দেশি খেজুরগাছ দেখা যায়। এসব গাছে থোকায় থোকায় খেজুর ধরলেও বর্তমানে মানুষের আগ্রহ কমে যাওয়ায় অধিকাংশ খেজুর গাছেই পেকে নষ্ট হচ্ছে। অনেক সময় পাখিদেরই এসব খেজুর খেতে দেখা যায়।
২৬ মিনিট আগে
রাজধানীর সড়কপথের সবচেয়ে ব্যস্ত মোড়গুলোর একটি কারওয়ান বাজার। গত ২৪ মে বেলা ১টার দিকে দেখা গেল মোড়ের প্রতিটি প্রান্তেই শত শত যানবাহন। এ প্রতিবেদক ফার্মগেট থেকে বাংলামোটর অভিমুখী সড়ক থেকে দেখলেন, ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে নির্ধারিত দাগের আগেই থেমে গেল সামনের গাড়িগুলো।
২ ঘণ্টা আগে
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
২ ঘণ্টা আগে