
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাফসান (৪) ওই গ্রামের আরশের আলীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি ঝোপে খেলছিল রাফসান। একপর্যায়ে সে পাতাযুক্ত একটি ডাল টান দিলে সেখানে থাকা ভিমরুলের চাক থেকে একযোগে অসংখ্য ভিমরুল বের হয়ে তাকে আক্রমণ করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ভিমরুলের কামড় লাগে। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার চোখ-মুখ ফুলে যায় এবং একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে।
পরে স্বজনেরা দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাইফুল হক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১৮ মিনিট আগে
আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
চার দিন আগে লালমনিরহাট থেকে নিখোঁজ হন বৃদ্ধ সুরুজ আলী (৬৩)। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎসংলগ্ন জেপি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন গতকাল শনিব
৪৪ মিনিট আগে