
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর সামনে নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার ভোররাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রবিন সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (কেশবপুর) এলাকার ইউপি সদস্য। তিনি ওই এলাকার আবদুল হালিমের ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলার পরে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ছোট দারোগার হাটের লালানগর এলাকার জনৈক ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টায় কারখানার উদ্দেশে স্বামীর সঙ্গে বের হন ওই নারী শ্রমিক। তাঁরা কেশবপুর এলাকায় পৌঁছালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী রবিন ওরফে রবিন ও তাঁর সহযোগীরা তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁরা জোর করে নারী শ্রমিক ও তাঁর স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যান। পরে স্বামীকে মারধরের পাশাপাশি তাঁর টাকা, মোবাইল, অলংকার ছিনিয়ে নেন। তাঁকে প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বেঁধে রেখে তাঁর সামনে স্ত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীর অনুরোধে তাঁকে ফোন ফিরিয়ে দিলে, ভুক্তভোগী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ধর্ষিতা নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করেন। তবে পুলিশ আসার আগেই ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান তিনি। পরে ধর্ষিতা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করান। পরে রোববার রাতে ওই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এতে ইউপি সদস্য রবিনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুজনকে আসামি করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে