চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশ। আজ বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকার একটি পরিবার লজ্জাবতী বানরটিকে আটক করে। এরপর সেটিকে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় আটকে নিজেদের হেফাজতে রাখে।

বিষয়টি জানতে পেরে আজ সকালে সেখানে যায় পটিয়া বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশ। পরে বানরটিকে উদ্ধার করা হয়।
ওয়াইল্ডলাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় বলেন, ‘লজ্জাবতী বানর বিপন্ন প্রজাতির। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে না ধরে বা বিক্রি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।’
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হবে। পরে এটি প্রকৃতিতে অবমুক্ত করার উপযোগী মনে হলে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।’

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বুধবার বিকেলের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ
১৮ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান নামে আরেক পর্যটক। ইয়াসিন ও ইব্রাহিম ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
২০ মিনিট আগে
চলতি বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর তীব্র স্রোতে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা, মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর বাহেরচর বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা।
৩৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে ঘাস পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। নিখোঁজের দুই ঘণ্টা পর ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে