
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বুধবার বিকেলের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।
তারা হলেন ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪), রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

বগুড়ার ধুনট উপজেলা ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর, অ-আপসযোগ্য এবং ফৌজদারী অপরাধ হওয়া সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি সালিসে মীমাংসার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের
৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. আবুল কালাম ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক।
১৭ মিনিট আগে
সন্তানের মৃতদেহ একটু ছুঁয়ে দেখার আকুতি নিয়ে অপেক্ষায় রয়েছেন বাবা-মা। গত ১৭ টি দিন যেন ১৭ টি বছরের সমান দীর্ঘ। তাঁদের সেই ব্যথাভরা অপেক্ষার অবসান হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত নয়জন শ্রমিকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
২২ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান নামে আরেক পর্যটক। ইয়াসিন ও ইব্রাহিম ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
৪৪ মিনিট আগে