Ajker Patrika

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৮: ৩১
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
প্রতীকী ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান নামে আরেক পর্যটক।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসিন খান (২৫) ও নিখোঁজ ইব্রাহিম খান (২৭) ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

সি-সেফ লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, ‘সম্প্রতি সৈকতের বিভিন্ন স্থানে রিপ কারেন্ট (গুপ্তখাল) সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই দুই পর্যটক রিপ কারেন্টে পড়ে গিয়েছিলেন। তাৎক্ষণিক লাইফ গার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিম খানকে এখনো উদ্ধার করা যায়নি।’

জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘নিখোঁজ পর্যটকের খোঁজে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত