
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সীমান্ত ভৌমিক (১৯) নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি ২০২৪ সাল থেকে নিজেকে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হাজির করেন।
এর আগে গত বুধবার মিনহাজ ইসলাম রিফাত নামে আরেক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।
জানা গেছে, সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। তিনি ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন। দক্ষিণ ক্যাম্পাসের আর কে টাওয়ারের পাশে ভাড়া বাসায় থাকেন। কয়েক দিন ধরে সন্দেহজনক আচরণের কারণে তাঁকে নজরদারিতে রাখেন কয়েকজন শিক্ষার্থী। পরে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
জানতে চাইলে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, ‘গত বছর রেলক্রসিং এলাকায় সীমান্তের সঙ্গে আমার পরিচয় হয়। পরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাদে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। সে অনেকের কাছ থেকে টাকা ধার নিত এবং দোকানগুলোতে বাকি করত।
‘প্রায় সব দোকানের মালিক তার কাছে টাকা পাবে। সন্দেহজনক আচরণের কারণে আজ আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে মেরিন সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলেও বিভাগে কেউ তাকে চেনে না। তাই আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।’
অভিযুক্ত সীমান্ত ভৌমিক বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করার। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিয়েছি তবে চান্স পাইনি। আমার মা-বাবাসহ পরিবারের সবাই জানে আমি চবিতে পড়াশোনা করি।’ তাঁর ভাষ্যমতে, ‘বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়টাতে সে বিভিন্ন দোকানদার ও শিক্ষার্থীদের কাছ থেকে মোট ১৮ হাজার ৬০০ টাকা ধার নিয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো সীমান্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি, সে বহুজনের সঙ্গে লেনদেনে জড়িত। তাকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৪০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে