চট্টগ্রাম যাওয়ার পথে অনিয়ম পেয়ে ট্রেন টিকিট পরীক্ষকের (টিটিই) কাজ করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় তিনি বেশ কয়েকজন অবৈধ যাত্রীর কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা জরিমানা করেন।
আজ মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলে চলাচল করা সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম আসার পথে এসব জরিমানা করেন তিনি।
জানা যায়, চট্টগ্রামে শুরু হওয়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন জিএম অসীম কুমার তালুকদার। সকাল ৭টায় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠেন। কয়েকটি বগি ঘুরে অনিয়স পেয়ে নিজেই চেকিংয়ে নেমে পড়েন।
অসীম কুমার তালুকদার বলেন, ‘চেকিংয়ের শুরুতেই প্রথমেই এক যাত্রী পেলাম, ব্রাক্ষনবাড়িয়া যাবেন। এই স্টেশনের যাত্রীরা মাঝে মাঝেই নাকি এরকম পাগলামি করেন। টিকিট কাটতে কমপক্ষে ৫৬০ টাকা দরকার, তার আছে ১০০ টাকা। বাধ্য হয়ে কোনো এক ক্রসিং এ নামিয়ে দিলাম তাকে।’
তিনি আরও বলেন, ‘পিতৃতুল্য একজন বৃদ্ধযাত্রী পেলাম। কয়েকদিন আগে কোমরে অপারেশন হয়েছে। আমরা তাঁর আশু রোগ মুক্তির জন্য দোয়া করলাম। তিনিও মাথায় হাত রেখে দোয়া করলেন। অদ্ভুত ভালো লাগা কাজ করল। এরপর তিনটি টিকিট ডুপ্লিকেট পেলাম একই আইডিতে কেনা। বিচার বিশ্লেষণ করে দেখলাম যে, একটি গ্ৰুপ টিকেট রেফান্ড করার পর পুনরায় সেই টিকিট নিয়ে ট্রেনে উঠছেন। অন্য গ্ৰুপ ওরিজিনাল টিকিট নিয়ে ট্রেনে উঠেছেন। দুই নারী প্রথমে টিকেট কাটতে অস্বীকৃতি জানালেও বুঝিয়ে বলার পর টিকেট কাটতে সম্মত হন। তবে টাকা না থাকায় বিকাশে টাকা নেওয়া হয়।’
রেলওয়ের জিএম বলেন, ‘অনবোর্ডের এক স্টুয়ার্ড একজন অবৈধ যাত্রী বহন করায় তাকে ৮১০ টাকা জরিমানা করা হয়। দুজন ধুমপায়ী পেলাম। এসির করিডোরে মহাআনন্দে সিগারেট ফুঁকছিলেন। জরিমানার কথা তুলতেই চুপসে গেলেন, সতর্ক করে ছেড়ে দিলাম।’
অসীম কুমার তালুকদর আরও বলেন, ‘টিকিট বিহীন ছয় যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয় ৩ হাজার ৭৮০ টাকা। আখাউড়া এসে পরিদর্শন কার্যক্রম শেষ করলাম।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে