
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ইমাম নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আবদুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তাঁরা দুজনই স্থানীয় মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই ইমাম। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও নিহতদের স্বজনদের জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
২৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে