
কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবারও বিক্ষোভ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা। দুপুর ১২টার দিকে তাঁরা হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ আসে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এতে কয়েকজন রোগী আহতও হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় সৈয়দ মোহাম্মদ মোস্তাকিম নামে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তিনি এক রোগীর আত্মীয় বলে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপকমিশনার মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে কিছু লোক বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পুলিশ তাঁদের সরে যেতে অনুরোধ করেন। এরই মধ্যে পুলিশের ওপর একজন চড়াও হন। তখন তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) কোনো মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শী চমেক হাসপাতালের সামনের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন রোগী ও তাঁদের স্বজনেরা। একপর্যায়ে তাঁরা চমেকে প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ রোগীদের ওপর চড়াও হয়। আন্দোলনের সামনে থাকা কয়েকজনকে পেটায় পুলিশ। এতে তাঁরা আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।’
ঘটনাস্থলে থাকা এক নারী কিডনি রোগী আজকের পত্রিকাকে বলেন, ‘ধার করে ডায়ালাইসিস করাতে হয়। এখন আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই! হাসপাতাল বলছে, বেসরকারি প্রতিষ্ঠান ফি বাড়িয়েছে। সরকার কি মেশিন কিনতে পারে না? সরকার মেশিন কিনলে তো আমরা কোনোভাবে বাঁচতে পারতাম। আজকে আমাদের বিক্ষোভে এসে পুলিশ হামলা করেছে।’
তথ্যমতে, ভারতের প্রতিষ্ঠান স্যান্ডর চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি এতদিন ধরে সরকারিভাবে প্রতি সেশনে ৫১০ টাকা ও বেসরকারিভাবে ২ হাজার ৭৯৫ টাকা করে ফি নিয়ে আসছিল। কিন্তু এখন সেটি বেড়ে সরকারিভাবে ৫৩৫ ও বেসরকারিভাবে ২ হাজার ৯৩৫ টাকা করা হয়েছে। এর প্রতিবাদেই আন্দোলন করছেন রোগী ও স্বজনেরা। গত রোববার ও সোমবারও বিক্ষোভ করেন রোগীরা।

পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
১০ মিনিট আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
২০ মিনিট আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৪০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে