
শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে না পারলেও কথা বলতে পারেন মো. আকবর আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে বিক্ষোভ করছিলেন তিনি। বলছিলেন, ‘আমাকে বাঁচান, বাঁচার যে খুব ইচ্ছা! কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে তো মারাই যাব।’
চমেক হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবার ফি ৫১০ টাকা থেকে বাড়িয়ে ৫৩৫ টাকা করা হয়েছে। ফি কমানোর দাবিতে অনেকের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী মো. আকবর আলীও যোগ দেন। জন্ম থেকে এই শারীরিক প্রতিবন্ধী বেশ কয়েক বছর ধরে কিডনির ডায়ালাইসিস করাচ্ছেন। এত দিন আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কষ্টে চিকিৎসার ব্যয় মেটাচ্ছিলেন। এখন চিকিৎসার ব্যয় বাড়ায়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাঁর।
বাঁচার স্বপ্নও ক্ষীণ হয়ে আসছে তাঁর। কারণ, প্রতি মাসে তাঁর ১২ বার ডায়ালাইসিস দিতে হয়। খরচ পড়ে প্রায় ৬ হাজার। এখন আরও টাকা বাড়ালে চিকিৎসা খরচ চালাতে পারবেন না বলে জানান তিনি।
আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সেই হাটহাজারীর ফতেয়াবাদ থেকে প্রতি সপ্তাহে তিনবার চমেকে আসতে হয়। একবার ডায়ালাইসিস করাতে ৫০০ টাকার বেশি লাগে। ভাইয়ের বাসায় থাকি। আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসার ব্যয় মেটাই। এখন ব্যয় আরও বাড়লে, চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আবেদন আমাদের বাঁচান।’
আজ রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন শত শত কিডনি রোগী। তাঁদের দাবি, টাকা না বাড়িয়ে আরও কমানো দরকার। কারণ, এখানে যাঁরা ডায়ালাইসিস করান, তাঁরা সবাই আর্থিকভাবে অসচ্ছল।
সুজন নামে এক কিডনি রোগী বলেন, ‘মাসে ৬ হাজার টাকা শুধু ডায়ালাইসিস পেছনে খরচ করতে হয়। এর বাইরে পরিবার সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা খরচ বাড়ালে একসঙ্গে এক পরিবারের মৃত্যু হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ডায়ালাইসিসের প্রতি সেশনে সরকারি ফি ছিল ৫১০ টাকা এবং বেসরকারিভাবে প্রতি সেশনে ফি ছিল ২ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া চমেকে সারা বছর মুক্তিযোদ্ধা ও দরিদ্র রোগীরা ৬৫০ সেশন ফ্রিতে সেবা পেয়ে থাকেন। কিন্তু নতুন বছরে ফি বাড়ানোর পরে হয়েছে ৫৩৫ টাকা, আর বেসরকারি ফি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩০ টাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সঙ্গে স্যান্ডর কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী প্রতিবছর তারা ৫ শতাংশ হারে ফি বাড়াচ্ছে। এ বছরও বেড়েছে। আমরা তো চুক্তির বাইরে যেতে পারছি না। তার ওপর সেশনও নির্ধারিত। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় মেশিন কেনার কথা জানিয়েছে। সেটা বাস্তবায়ন হলে কিডনি রোগীরা কম টাকায় সেবা পাবেন।’

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ডাস্টার দিয়ে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ মিনিট আগে
পয়োবর্জ্যের সংযোগ লাইনের কারণে রাজধানীর গুলশান-বনানী লেক প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে। এসব জলাশয়কে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। গত ১০ আগস্ট আদালতে মামলার আবেদন করা হয়। ওই দিনই আদালত বিষয়টি তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওপর দিয়ে দেন আদালত।
২৩ মিনিট আগে
শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
৩৮ মিনিট আগে