
নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবার মাছ আহরণে নামেন জেলেরা। তবে পাহাড়ের একটি আঞ্চলিক দলের সদস্যদের চাঁদা দিতে না পারায় জেলেদের মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে অনেক জেলেই নিষেধাজ্ঞা শেষ হলেও মাছ ধরেননি। প্রথম দিনে মাছ আহরণও হয়েছে তাই কম।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জেলেদের মাঝে আশঙ্কা থাকায় প্রথম দিনে মাছের অবতরণ কম। অন্যান্য বছর প্রথম দিনে ১২০ মেট্রিক টন মাছ আহরণ হয়, এবার প্রথম দিন রোববার ৬৫ মেট্রিক টন মাছ আহরণ হয়েছে।
রোববার ভোর থেকেই জেলেদের আহরণকৃত মাছ নৌকায় করে নিয়ে আসা হয় রাঙামাটি জেলার সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। তবে মাছের পরিমাণ কম।
কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস শুক্কুর বলেন, কাপ্তাই হ্রদে জেলেদের মাছ ধরায় একাধিক আঞ্চলিক দলের চাঁদাবাজির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এসব বিষয় আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন কী করে দেখি।’
এদিকে এবার কাপ্তাই উপজেলায় জেলেদের মাছ ধরায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বিরুদ্ধে। গতকাল রোববার সকালে কাপ্তাই উপজেলা মৎস্য করপোরেশন মাছের নৌকা এসেছে কম। চাঁদা আদায় করতে না পেরে পিসিজেএসএস সদস্যরা মাছ ধরতে নিষেধ করেছেন বলে অভিযোগ মৎস্য ব্যবসায়ীদের।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবসায়ী বলছেন, প্রতি বছর চাঁদা দিয়ে হ্রদ থেকে মাছ আহরণ করতে হয়। এ বছর অতিরিক্ত চাঁদা দাবি করায় তা দেওয়া সম্ভব হয়নি। তাই জেলেদের মাছ ধরতে দিচ্ছে না সংগঠনটির সশস্ত্র সদস্যরা।
কাপ্তাই লেকে চাঁদাবাজির কথা স্বীকার করে রাঙামাটির পুলিশ সুপার মো. মীর আবু তৌহিদ বলেন, ‘আমরা গতকাল শুনেছি, এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এখানকার অন্যান্য প্রশাসনের সঙ্গে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশবিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ দুই দফা বাড়ানো হয়। এতে চার মাস সাত দিন বিরতির পর হ্রদে মাছ আহরণে নামেন জেলেরা।

বিএনপি, যুবদল ও জামায়াতের তিনজন নেতা মিলেমিশে এক ব্যবসায়ীর ইজারা নেওয়া রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের ১০ আগস্ট থেকে পার্কটিতে নিয়ন্ত্রণ হারিয়েছেন আনোয়ার হোসেন নামের ওই ইজারাদার। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
৩ ঘণ্টা আগে
এক মাস আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা। কিন্তু জয়-পরাজয় হিসাব-নিকাশ নিয়ে এখনো উত্তাপ কমেনি উপজেলা দুটির বিএনপির নেতা-কর্মীদের।
৪ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে একটি সরকারি খাল খননে জটিলতা দেখা দিয়েছে। খালের জমি স্থানীয় এক ব্যক্তির দখলে থাকায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি স্থানীয় কৃষকেরা খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধনও করেছেন।
৪ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই দুই মহাসড়কে ধীরগতির যান চলাচল ও যানজটের চিত্র দেখা গেছে। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলমান থাকা, ভাঙাচোরা রাস্তা, অবৈধ যানবাহনের চলাচল এবং বাজার ও বাসস্ট্যান্ডের
৪ ঘণ্টা আগে