
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক দোকান কর্মচারীকে অপহরণের চেষ্টা করেছে মোটরসাইকেলে আসা দুই যুবক। আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের বাধা ও ধাওয়ায় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভুক্তভোগী কর্মচারীর দোকানমালিক মো. আমজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে দুই যুবক এসে আমার কর্মচারীকে জোর করে গাড়িতে উঠতে বলেন। আমি বাধা দিলে সন্ত্রাসীরা অস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া করলে তাঁরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।’
আমজাদ জানান, কর্মচারী বিজয়ের কাছ থেকে জানা গেছে, অপহরণকারীদের মধ্যে একজনের নাম মুন্না এবং তাঁর বাসা বহদ্দারহাট এলাকায়।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে অপহরণের চেষ্টার আংশিক দৃশ্য ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, বেলা ১টা ৬ মিনিটে লাল শার্ট পরিহিত এক যুবক সড়কের এক পাশে লক্ষ্য করে ৪-৫টি গুলি ছোড়েন। এরপর স্থানীয়রা ধাওয়া করলে ওই যুবক মোটরসাইকেলটি রেখেই আরও কয়েকটি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের একজন পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৬ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২১ মিনিট আগে