
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাঁদের হস্তান্তর করা হয়।
সম্প্রতি মিয়ানমার জান্তা সরকারের এই ৩৪ সেনা ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর তাঁদের বিজিবির হেফাজতে রাখা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ক্যাম্প থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবির একটি বাসে করে তাঁদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে তাঁদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি, জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহেদুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩৪ সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে রাখাইন থেকে পালিয়ে আসা আরও ৭৫২ জনকে সেনা ও বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের তিন ধাপে ফেরত পাঠানো হয়। এ সময়ে মিয়ানমারের বিভিন্ন কারাগারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।
গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত শুরু হয়। প্রায় ১০ মাস লড়াইয়ের পর আরাকান আর্মি রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডুসহ ১৪টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের ২৭১ কিলোমিটার জল ও স্থল সীমান্ত দখলে নিয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই তাঁর। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডাক্তার’ লিখে রোগী দেখে আসছিলেন নাটোরের নলডাঙ্গার পল্লিচিকিৎসক আল আমিন। এই অভিযোগে আজ সোমবার তাঁকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মিনিট আগেকক্সবাজারে ব্লু ইকোনমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রামুর বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরুর কথা বলা হয়েছে।
১৫ মিনিট আগে
পুলিশের বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে হারানো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে র্যাব...
১৫ মিনিট আগে
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ক্লারিকাল সুপারভাইজার ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনকে (৫৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৬৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
২০ মিনিট আগে