
কোটা নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাদের কাটাপাহাড় রোডে পেছন থেকে হামলা করে ছাত্রলীগ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সেখানে আসেন। এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে কয়েকটি বাজি ফোটান। এর পরেই শিক্ষার্থীরা পিছু হটেন। একপর্যায়ে শিক্ষার্থীরা কাটা পাহাড় দিয়ে শহীদ মিনারে মিছিল নিয়ে যাওয়ার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠি দিয়ে ধাওয়া করতে দেখা যায়।
হামলাকারীদের দাবি, আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাই তারা জবাব দিয়েছে। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেন।
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠা শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আন্দোলনকারীরা উসকানিমূলক স্লোগান দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দাঁড়িয়ে এই স্লোগান দেবে, ছাত্রলীগ এটা কখনো মেনে নেবে না। আমরা তাদের চলে যেতে বলেছিলাম কিন্তু তারা আমাদের ওপর তেড়ে আসে। তখন আমি জিজ্ঞেস করেছি, তোমরা কি রাজাকার? তখন তারা বলেছে হ্যাঁ। এটা বলার পর তাদের আর কোনো ছাড় নাই।’
হামলায় ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে চবি সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আন্দোলনরত অবস্থায় পেছন থেকে ছাত্রলীগের কর্মীরা লাঠিসহ ধাওয়া এবং ককটেল নিক্ষেপ করে। প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য শিক্ষার্থীরা দেয়নি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘আমি অসুস্থ হওয়ায় কী হয়েছে জানি না।’

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১২ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৪ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে